যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ছয় মেক্সিকান নাগরিকসহ একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে এক শিশু, তার মা ও চার ক্রু ছিলেন। এতে আরোহী সবাই নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিধ্বস্ত জেটটি মেক্সিকোর জেট রেসকিউ কোম্পানির ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারাও হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।