প্রশাসন ক্যাডারকে ‘বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস’ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এর কর্মকর্তারা শুধু মাঠ প্রশাসনে সীমাবদ্ধ থাকবেন। সচিবালয় চালাবে ‘সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস)’, যেখানে সব সার্ভিসের কর্মকর্তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন। প্রশাসনের পদোন্নতির ধাপ ও বেতন গ্রেড পুনর্গঠনেরও সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের রিপোর্টে।