ডাউনিং স্ট্রিটে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তারা ইউক্রেনের সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ২.২৬ বিলিয়ন ইউরো ঋণচুক্তি স্বাক্ষর করেন। ট্রাম্প-জেলেনস্কি উত্তেজনাপূর্ণ বৈঠকের পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। অন্যদিকে লন্ডনে আয়োজিত ইউরোপীয় সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।