গাজীপুরের টঙ্গীতে বিএইচআইএস কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। ফলে এই রাস্তায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। শ্রমিকদের ‘উচ্ছৃঙ্খল আচরণ’-এর অভিযোগে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।