ডিসির পদবি পরিবর্তন করে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনওর ‘উপজেলা কমিশনার’ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রিপোর্টে ডিসিকে মামলা গ্রহণের ক্ষমতা দেয়া এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে ‘উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা’ পদ চালুর সুপারিশ করেছে কমিশন।