নিরাপত্তার দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫টি রুটে বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় উত্তেজনার পর হামলার অভিযোগ করে শ্রমিকরা। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প যানে যাতায়াতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা।
বরিশাল থেকে ১৫ রুটে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি
সূত্র: Prothom Alo

সারাদেশ




