শেয়ারবাজারে লুটপাট ও অনিয়মের অভিযোগে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। তাদের বিদেশযাত্রায়ও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। দুদকের তদন্তে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারও পাসপোর্ট বাতিল করা হয়েছে।