বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, রমজান–সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় বাজার স্থিতিশীল থাকবে এবং নিত্যপণ্যের দাম নিম্নমুখী হবে। এছাড়া টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
পর্যাপ্ত মজুত থাকায় রমজানে নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে
সূত্র: Prothom Alo

সাম্প্রতিক বাংলাদেশ




