আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। রবিবার ভোরে জিরাবো এলাকায় তার বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। অভিনেতার স্ত্রী ও মা আহত হন। আজাদকে রাজধানীর শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।