ঢালিউডের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর জনপ্রিয় সিনেমা ‘জীবন সংসার’ প্রায় তিন দশক পর আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে। জাকির হোসেন রাজু পরিচালিত ও শাবনূর অভিনীত ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। নতুন প্রজন্ম ও পুরোনো দর্শকদের বড় পর্দায় সালমান শাহর অভিনয়ের জাদু উপভোগের বিরল সুযোগ দিতেই সিনেমাটি ঢাকার বিজিবি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।