"Aurthohin 2077: A Cyberpunk Odyssey" শিরোনামে সাইবারপাংক-থিমযুক্ত একক কনসার্ট আয়োজন করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। ২৮ ফেব্রুয়ারি ঢাকার অলোকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। গেট সেট রক ও এসেন বাজ আয়োজিত এই কনসার্টে সংগীত ও প্রযুক্তির মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। খুব শীঘ্রই টিকিট বিক্রি শুরু হবে।