জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান চার্লস কিউ. ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লাইফকে পদ থেকে সরিয়েছেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। সামরিক আইনের শীর্ষ আইনজীবীদেরও পরিবর্তন করতে চান হেগসেথ। এটি সামরিক বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের।