গত ২৫ ডিসেম্বর আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৩৮ জন নিহত হন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আনেন এবং জড়িতদের শাস্তির দাবি করেন। রাশিয়া এখনো হামলার কথা স্বীকার করেনি, তবে তারা তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।