আফ্রিকানারদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা সরকারের বর্ণবাদী বৈষম্যের জন্য আর্থিক সাহায্য কমানোর একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আফ্রিকানারদের শরণার্থী আশ্রয়ও দিতে চেয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ ছাড়া জমি অধিগ্রহণের আইনের সমালোচনা করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। কিছু আফ্রিকান গ্রুপ এটি সমর্থন করলেও অভিযোগটি অসত্য বলে দাবি করেছে দক্ষিণ আফ্রিকা।