অভ্র কী–বোর্ড তৈরির জন্য একুশে পদক পাচ্ছেন মেহেদী হাসান খানসহ আরও তিনজন। তারা হলেন রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। অভ্র কি-বোর্ড তৈরীতে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মেহেদী হাসান একা পুরস্কার নিতে চাননি বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পুরস্কার গ্রহণ করতে চারজনই বাংলাদেশে আসছেন বলেও জানান তিনি।