প্রায় সব বিদেশি সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যতা যাচাইয়ের জন্য ৯০ দিনের পর্যালোচনা শুরু করেছে সংস্থাটি। ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তা বাদে সব কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্তে বৈশ্বিক উন্নয়ন এবং মানবিক প্রকল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্রের নথি ফাঁস, বিদেশি সহায়তা স্থগিতের নির্দেশ
সূত্র: BBC NEWS

যুক্তরাষ্ট্র




