আগামীকাল ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে পিলখানা বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পুনঃতদন্তে সম্প্রতি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে হত্যা মামলায় ১৩৯ আসামির ফাঁসির রায় বহাল রাখে হাইকোর্ট। বিস্ফোরক মামলার বিচারও বর্তমানে চলমান রয়েছে।