পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) জন্য ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যুর উদ্যোগ নিয়েছে সরকার। দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংক, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। মার্চে এই প্রকল্পের বিপরীতে বন্ড ইস্যু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।