৩০ বছর আগের শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামীপক্ষের আইনজীবী। ২০১৯ সালে নিম্ন আদালত আসামীদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দিয়েছিল। পরে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে। আজ পূর্ণাঙ্গ রায়ে আসামীদের খালাস দিয়েছে হাইকোর্ট।
হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
সূত্র: The Daily Star Bangla

রাজনীতি : বাংলাদেশ




