ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক লাখ মানুষের মতামত নিয়ে দলটির নাম ও প্রতীক ঠিক করা হবে। দলটি সব শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জনমত সংগ্রহে অনলাইন ফরম চালু করা হয়েছে এবং সপ্তাহব্যাপী প্রচারণা চালাবে সংগঠন দুটি।