সেন্ট মার্টিনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে বিচ ভ্যালি, সাইরি, ও কিংশুক ইকো রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে গেছে। এতে পর্যটকদের মালামাল নষ্ট হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয় লোকজনসহ কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।