দেশ পুনর্গঠনে দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, রাষ্ট্রের পুনর্গঠন ও বেকারত্ব নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি। তিনি আরও বলেন, অপপ্রচার মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণই দলের মূল লক্ষ্য।