সিরিয়ায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় প্রায় ৫০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ। সম্প্রতি বিদ্রোহী বাহিনী দেশটির সেনাবাহিনীর ওপর তুমুল আক্রমণ শুরু করে এবং দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর বেশিরভাগ অংশ দখল করে নেয়। এই সংঘর্ষে ৪৫৭ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৭২ জন বেসামরিক নাগরিক।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘাতের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন এবং বেসামরিক মানুষ ও অবকাঠামোর সুরক্ষার জন্য সব পক্ষকে যথাসাধ্য করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মনে করে সিরিয়ার মানুষ এখন একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ পাওয়ার প্রাপ্য।





