২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শেষ হয়েছে। এবার আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। মোট ৫ হাজার ৩৮০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ২৫.১৪ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে।