জাতীয় ঐক্যের লক্ষ্যে  শুক্রবার (২৭ ডিসেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী  জাতীয় সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে হবে এবং এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করা হয়েছে এবং এই রূপান্তর কার্যকর করতে সব নাগরিককে অংশ নিতে হবে।