পাকিস্তানের বান্নু সেনানিবাসে সন্ত্রাসী হামলায় ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচ সেনাও শহীদ হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। এর আগে আত্মঘাতী হামলায় ১৩ বেসামরিক নিহত ও ৩২ জন আহত হন। বিস্ফোরণে একটি মসজিদ ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় আফগান নাগরিকদের সম্পৃক্ততার কথা জানিয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইএসপিআর। পাশাপাশি সন্ত্রাস নির্মূলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অটল রয়েছে বলেও জানানো হয়।
পাকিস্তানের বান্নু সেনানিবাসে পালটা হামলায় ১৬ সন্ত্রাসীর সবাই নিহত: আইএসপিআর
সূত্র: DAWN

সারাবিশ্ব




