বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি সীমান্ত হত্যা, আদানি বিদ্যুৎ চুক্তি, সংখ্যালঘু সুরক্ষা ও শেখ হাসিনার ফেরতের প্রসঙ্গেও কথা বলেন। এছাড়া, বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান।