সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের মৌখিক পরীক্ষা বাতিল করে আগামী ২২ ডিসেম্বর থেকে নতুনভাবে শুরু হবে। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ প্রার্থীর সকলের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পিএসসি বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি www.bpsc.gov.bd তে পাওয়া যাবে।