শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিন দিনব্যাপী শুরু হয়েছে জয়নুল উৎসব-২০২৪ । উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী জয়নুল আবেদিনের শিল্পকলায় অসামান্য অবদানের কথা উল্লেখ করেন। প্রদর্শনীতে বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীরা মেলায় অংশগ্রহণ করছেন। এ বছর 'জয়নুল সম্মাননা ২০২৪' পাচ্ছেন শিল্পী অধ্যাপক মিজানুর রহিম ও শিল্পী অধ্যাপক রফিকুল আলম। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।