ভিকি কৌশলের ‘ছাভা’ সিনেমার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দেওয়া হয়েছে। অভিযোগকারীরা দাবি করছেন, সিনেমায় মারাঠা যোদ্ধা গনোজি ও কানহোজিকে বিশ্বাসঘাতক দেখানো হয়েছে, যা তাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করছে। পরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন যোদ্ধা দুজনের পরিবারের সদস্যরা।