জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও আসন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বিতর্ক ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। সাবেক শিবির নেতারা প্রধান ভূমিকা দাবি করলেও অন্যরা তা প্রত্যাখ্যান করছেন। অন্যদিকে নেতৃত্বের বিষয়ে বিভক্তি দেখা দিয়েছে নাগরিক কমিটিতেও। তবে বিভাজন এড়াতে বিভিন্ন পক্ষকে সমন্বয় করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা।