সিরিয়ার তারতুস ও লাতাকিয়ায় নিরাপত্তা বাহিনী ও আল-আসাদ অনুগতদের মধ্যে তীব্র সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আসাদ সমর্থকদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন এবং ন্যায়ের প্রতিশ্রুতি দিয়েছেন। রুশ খেমেইমিম ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন বেসামরিকরা। সহিংসতা বাড়লে সিরিয়ার স্থিতিশীলতা ও রাজনৈতিক রূপান্তর হুমকিতে পড়বে বলে সতর্ক করছে জাতিসংঘ।