চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় ২৪২ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত আগস্টে নতুন সরকার গঠনের পর থেকে প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। প্রবাসী আয় অব্যাহত থাকলে এ মাসে রেমিট্যান্স ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ বছরের জুনে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।