গাজা দখল করে এর মালিকানা নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে “মধ্যপ্রাচ্যের রিভেরা” বানানোর পরিকল্পনা করছেন বলেও জানান তিনি। ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার প্রতি জোর দেন ট্রাম্প। অঞ্চলটিতে মার্কিন সেনা মোতায়েন হতে পারে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের এ ঘোষণার নিন্দা জানিয়েছে হামাস। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন মার্কিন আইনপ্রণেতারা ।
পুনর্গঠন পরিকল্পনায় গাজার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা ট্রাম্পের
সূত্র: Al Jazeera

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ




