মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ভালোবাসা দিবস নিয়ে ফেসবুক পোস্টের জেরে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টে তিনি শহীদদের সম্মান জানিয়ে দিবসটি তামাশার মতো না পালনের আহ্বান জানান। তারপরই এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া আসে। তবে ফরিদা আখতার বলেছেন, এটি নিষেধাজ্ঞা নয়, বরং ব্যক্তিগত উপলব্ধি থেকে করা আহ্বান।