ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি প্রচেষ্টা, আকাশ প্রতিরক্ষা সহায়তা ও জ্বালানি নিরাপত্তা নিয়েও কথা বলেছেন তারা। কেবল রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গ তোলেন জেলেনস্কি। তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর সুরক্ষায় মার্কিন মালিকানাকে সহায়ক বলে মন্তব্য করেছেন ট্রাম্প।