প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের খাদ্য ও পুষ্টি সহযোগিতা বন্ধ হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক সহযোগিতা স্থগিতের ঘোষণার মধ্যেও রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে। এ জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।