মাথাপিছু ৫৫৩ কিলোওয়াট-ঘণ্টা ব্যবহার থাকা সত্ত্বেও বাংলাদেশে মাথাপিছু বিদ্যুৎ ভর্তুকি ১৮.৫৩ ডলার, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। উচ্চ উৎপাদন খরচ, অদক্ষ বিদ্যুৎকেন্দ্র এবং ক্যাপাসিটি পেমেন্টের কারণে ভর্তুকির বোঝা বেড়েছে। ২৪-২৫ অর্থবছরে সরকার ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ করলেও বিলম্বিত পেমেন্ট এবং দুর্নীতি সমস্যা বেড়েছে, যা অর্থনীতি ও বিদ্যুৎ খাতের টেকসইয়তা উপর প্রভাব ফেলছে।