পুতিনের সঙ্গে এককভাবে ট্রাম্পের শান্তি আলোচনা নিয়ে আপত্তি জানিয়েছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন। এতে রাশিয়াকে ছাড় দেওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ তাদের। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন হয়তো পুরো ভূখণ্ড ফিরে পাবে না বা ন্যাটোতে যোগ দিতে পারবে না। ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। তবে ইইউ বলেছে, ইউক্রেন ও ইউরোপ ছাড়া কোনো চুক্তিই সফল হবে না।