ভারতে কয়েক মাস কারাভোগের পর ৯০ জন বাংলাদেশি জেলে আজ (৭ জানুয়ারি) দেশে ফিরেছে। কোস্ট গার্ডের জাহাজ তাদের পতেঙ্গা উপকূলে নিয়ে আসে। রবিবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে হিরণ পয়েন্টে ভারতীয় কোস্ট গার্ড তাদের দুই মাছ ধরার নৌকাসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।