আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টির নেতা–কর্মীরা। দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, সাম্য ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগোচ্ছেন তারা। পাশাপাশি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রস্তাবও তুলে ধরেন।