ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করার পর এশিয়ার বাজারে ব্যাপক দরপতন হয়েছে। মার্কিন এ সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন। ফলে দীর্ঘস্থায়ী বাণিজ্য উত্তেজনার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার বাজারে বড় ছন্দপতন ঘটেছে। মার্কিন ডলার শক্তিশালী হলেও কানাডিয়ান ডলার ২০ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে ইইউ’র পণ্যের ওপরও শুল্ক বসানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।