বাংলাদেশে চীনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) ২.৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী এখন দেশটি। বিনিয়োগের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে টেক্সটাইল (৭৬০.১৪ মিলিয়ন ডলার) ও টেলিকম (৩২২.৪৫ মিলিয়ন ডলার)। তবে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের মতো প্রকল্পের উন্নয়ন ও নিয়মকানুন সহজ করলে বিনিয়োগ আরও বাড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।