প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সাথে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে চেলসি। শনিবার রাতে এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই ইংলিশ জায়ান্ট। ২০ ম্যাচে ষষ্ঠ জয়ে, পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, শিরোপার আশা হারিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে চেলসি, সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি।