বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোল করেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও সিমিওনে। কোচ দোরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের বাজে পারফরম্যান্স অব্যাহত থাকায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মারকিনিয়োস। আর টানা ছয় বছর ব্রাজিলের বিপক্ষে অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।