চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ভারতের চেয়ে এগিয়ে রাখছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ। তার মতে, ট্রেভিস হেড বিপদজনক হতে পারেন এবং অস্ট্রেলিয়ার নকআউট পর্বের অভিজ্ঞতা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়কেও উদাহরণ হিসেবে তুলে ধরেছেন শেবাগ।