ভিরাট কোহলির ৮৪ রানের অসাধারণ ইনিংসে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৬৪ রানে অলআউট হয়। শামি ৩ উইকেট নেন, জাদেজা ও বরুণ ২টি করে উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের নৈপুন্যতায় জয় ছিনিয়ে নেয় ভারত।