বিপিএল দল দুর্বার রাজশাহী তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করেছে। এনামুল হক বিজয়কে ব্যাটিংয়ে মনোযোগ দিতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৩২৪ রান করা এনামুল টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৮ উইকেট শিকারি তাসকিন নেতৃত্ব দিয়ে দলকে প্লে-অফে তোলার চেষ্টা করবেন। বিপিএলে ছয় পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী।