১৯টি ব্যাংক থেকে পাচার হওয়া ২০০ কোটি টাকার বেশি অর্থ উদ্ধারে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)। এ কাজে আন্তর্জাতিক মামলা পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়োগ করবে তারা। মামলা পরিচালনা করে পাওয়া অর্থের একটি অংশ পাবে প্রতিষ্ঠানগুলো। তবে ১০টি বড় ব্যবসায়িক গ্রুপ ও শেখ হাসিনা পরিবারের সদস্যরা এ উদ্যোগের বাইরে থাকবে। আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তায় পুরো কার্যক্রমে সময় লাগতে পারে ৩-৪ বছর।