বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। ২০২৩ নারী টি ২০ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। বিসিবি জানায়, সোহেলি আইসিসির দুর্নীতি দমন আইনের ৫টি ধারা লঙ্ঘন করে অভিযোগ স্বীকার করেছেন। এরপরই সোহেলীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।